News Flash

  • Home
  • দিনের খবর
  • Howrah:হাওড়ায় ডেঙ্গুতে মৃত্যু কিশোরের, আবর্জনা পরিষ্কারের দাবি এলাকাবাসীর
Image

Howrah:হাওড়ায় ডেঙ্গুতে মৃত্যু কিশোরের, আবর্জনা পরিষ্কারের দাবি এলাকাবাসীর

হাওড়া,   হাওড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কিশোরের। ডোমজুড়ের সলপ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে রবিবার এলাকা পরিষ্কার করতে নামেন গ্রামবাসীরাই।
 গ্রামের বহু মানুষের শরীরে জ্বর সহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ জন। প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাও।এই নিয়ে এলাকায় আগে থেকেই ভয়ের পরিবেশ ছিল। এরই মধ্যে শনিবার রবি হাজরা (১৬) নামে এক বালকের মৃত্যু হয়  । এর পর আতঙ্ক চরমে পৌঁছয়।
শনিবারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীদের দাবি, এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না  । পরিস্থিতি বেগতিক বুঝে রবিবার এলাকা পরিষ্কার করতে নামেন গ্রামবাসীরাই। জঞ্জাল ও জমা জল সাফ করেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা জানালেন, এলাকায় অন্তত ৪০ জন জ্বরে ভুগছেন। সংখ্যাটা রোজ বাড়ছে।
স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, এলাকাবাসী সচেতন নন। তারা যত্রতত্র ময়লা ফেলেন। বার বার অনুরোধ করা হলেও নিবৃত্ত হননি। যার জেরে জমা জলে ডেঙ্গির মশা জন্মাচ্ছে। আমরা আমাদের মত করে চেষ্টা করছি। কিন্তু স্থানীয় মানুষ কথা না শুনলে এই লড়াই জেতা অসম্ভব।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top