ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। দ্বিতীয় ম্যাচেও জয় পেলো গোমতি প্লে সেন্টার। পাশাপাশি ফাইনালে খেলার ছাড়পত্রও অর্জন করে নিলো গোমতি প্লে সেন্টার। আর সি সি-র পর শনিবার অনেকটা অনায়াসেই গোমতি প্লে সেন্টার পরাজিত করলো বৈশ্য মণি স্পোর্টস সোসাইটিকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-২০ ক্লাব ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন গোমতি প্লে সেন্টার ৪৪ রানে পরাজিত করে বৈশ্য মণি স্পোর্টস সোসাইটিকে। গোমতি প্লে সেন্টারের গড়া ১২০ রানের জবাবে বৈশ্য মণি স্পোর্টস সোসাইটি মাত্র ৭৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ ৬৩ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে গোমতি প্লে সেন্টার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের পক্ষে দেবোত্তম ঘোষ ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং রাজেশ সাহা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। বৈশ্য মণি স্পোর্টস সোসাইটির পক্ষে বনবীর কলই (২/৬), শ্রাবণ জমাতিয়া (২/১৮) এবং রেনশি কুমার কলই (২/২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে বৈশ্য মণি স্পোর্টস সোসাইটি ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মহাবীর জমাতিয়া ৩২ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ (অপ:), সুবীর মলশুম ১৫ বল খেলে ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং প্রাণবল্লভ মোদক ১৯ বল খেলে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। গোমতি প্লে সেন্টারের পক্ষে গোপাল দাশগুপ্ত (৪/৬) এবং রাজেশ সাহা (৩/১৫) সফল বোলার।

Cricket:অমরপুরে দেবোত্তমের ঝড়ো ব্যাটিং, কার্যত ফাইনালে গোমতি পি.সি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















