News Flash

  • Home
  • খেলা
  • Cricket:অমরপুরে দেবোত্তমের ঝড়ো ব্যাটিং, কার্যত ফাইনালে গোমতি পি.সি
Image

Cricket:অমরপুরে দেবোত্তমের ঝড়ো ব্যাটিং, কার্যত ফাইনালে গোমতি পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। দ্বিতীয় ম্যাচেও জয় পেলো গোমতি প্লে সেন্টার। পাশাপাশি ফাইনালে খেলার ছাড়পত্রও অর্জন করে নিলো গোমতি প্লে সেন্টার। আর সি সি-‌র পর শনিবার অনেকটা অনায়াসেই গোমতি প্লে সেন্টার পরাজিত করলো বৈশ্য মণি স্পোর্টস সোসাইটিকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্লাব ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন গোমতি প্লে সেন্টার ৪৪ রানে পরাজিত করে বৈশ্য মণি স্পোর্টস সোসাইটিকে। গোমতি প্লে সেন্টারের গড়া ১২০ রানের জবাবে বৈশ্য মণি স্পোর্টস সোসাইটি মাত্র ৭৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ ৬৩ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে গোমতি প্লে সেন্টার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের পক্ষে দেবোত্তম ঘোষ ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং রাজেশ সাহা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। বৈশ্য মণি স্পোর্টস সোসাইটির পক্ষে বনবীর কলই (‌২/‌৬), শ্রাবণ জমাতিয়া (‌২/‌১৮) এবং রেনশি কুমার কলই (‌২/‌২৩) সফল বোলার।‌‌‌ জবাবে খেলতে নেমে বৈশ্য মণি স্পোর্টস সোসাইটি ১৫.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মহাবীর জমাতিয়া ৩২ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:‌), সুবীর মলশুম ১৫ বল খেলে ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং প্রাণবল্লভ মোদক ১৯ বল খেলে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। গোমতি প্লে সেন্টারের পক্ষে গোপাল দাশগুপ্ত (‌৪/‌৬) এবং রাজেশ সাহা (‌৩/‌১৫) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top