News Flash

  • Home
  • দিনের খবর
  • Eknath Shinde:মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী ফড়নবীশ
Image

Eknath Shinde:মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী ফড়নবীশ

মুম্বই, ৩০ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের নতুন সরকার গড়তে চলেছে ‘শিবসেনা’-বিজেপি। সরকারের মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্দে। আজ সন্ধ্যা রাজভবনে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্দে। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর শিন্ডে বলেন, ‘‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন।’’ ফড়নবীশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে বলেছেন, ‘‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ’’।

অন্যদিকে, নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতে না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে নাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের রাজনীতি। দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি, এমন মন্তব্য়ই করেন জে পি নড্ডা। এর পরই টুইট করে ফড়নবীশের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নড্ডা। সূত্রের খবর, অমিত শাহ, নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়েছেন ফড়নবীশ।

বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফড়নবীশকে। ওঁকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফড়নবীশ’’। সেই মত আজ সন্ধ্যা রাজভবনে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্দেকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । মহারাষ্ট্রের নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবীশ । জানা যাচ্ছে, নয়া মন্ত্রিসভায় থাকতে পারেন বিজেপির ২৫ ও শিণ্ডের অনুগামী ১৩ জন।

মহারাষ্ট্রের মহানাটকের সমাপ্তি যে বৃহস্পতিবারই হতে চলেছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল বুধবারই। সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দেওয়ার পরে উদ্ধব ঠাকরের কাছে ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। সংখ্যাতত্ত্ব মহা বিকাশ আগাড়ির পক্ষে ছিল না। এই অবস্থায় বুধবার রাতে উদ্ধব ঠাকরের ইস্তফার পর থেকেই পরিষ্কার হয়ে যায় নাটকের শেষে এবার মহারাষ্ট্রের মসনদে ফিরতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল শিণ্ডেকে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্দে । অবশেষে রাজ্যে মহা বিকাশ আগাড়ির সরকারের পতন ঘটল ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top