News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনায় আক্রান্ত অজিত পওয়ার, সান্নিধ্যে আসা সকলকে টেস্ট করানোর অনুরোধ
Image

করোনায় আক্রান্ত অজিত পওয়ার, সান্নিধ্যে আসা সকলকে টেস্ট করানোর অনুরোধ

মুম্বই, ২৭ জুন (হি.স.): রাজনৈতিক সঙ্কটের মধ্যেই আরও এক নতুন সঙ্কট মহারাষ্ট্রে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর পর এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ার। সোমবার অজিত পওয়ার নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। টুইটে তিনি আবেদন জানিয়েছে, সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁরা যে করোনা-পরীক্ষা করিয়ে নেন।

টুইট করে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ার জানিয়েছেন, রবিবার আমি করোনা-পরীক্ষা করিয়েছিলাম; টেস্ট পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি এবং চিকিৎসকের পরামর্শ নিয়েছি। আপনাদের সকলের প্রার্থনায় আমি শীঘ্রই করোনাকে পরাজিত করে আপনাদের সেবায় ফিরতে পারব। যে কেউ আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং লক্ষণগুলি দেখা দিলে অবিলম্বে করোনা পরীক্ষা করানো উচিত।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top