News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃন্দাবনের বাঙ্কেবিহারী মন্দিরে সস্ত্রীক পূজার্চনা রাষ্ট্রপতির, দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা
Image

বৃন্দাবনের বাঙ্কেবিহারী মন্দিরে সস্ত্রীক পূজার্চনা রাষ্ট্রপতির, দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা

মথুরা, ২৭ জুন (হি. স.) : উত্তর প্রদেশের বৃন্দাবনের বাঙ্কেবিহারী মন্দিরে সস্ত্রীক পূজার্চনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঠাকুরজির দেহরী পূজা করেন রাষ্ট্রপতি এবং পাঁচটি প্রদীপও জ্বালান। বৈদিক মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে সোমবার বাঙ্কেবিহারী মন্দিরে স্বাগত জানানো সস্ত্রীক রাষ্ট্রপতিকে। এরপর স্ত্রী সবিতা কোবিন্দকে সঙ্গে নিয়ে গর্ভগৃহের সামনে ভিআইপি গ্যালারিতে পৌঁছন রাষ্ট্রপতি। দেশবাসীর মঙ্গল কামনা করেছেন সস্ত্রীক রাষ্ট্রপতি।

এদিন বাঙ্কেবিহারী মন্দিরে রাষ্ট্রপতি পাঁচটি প্রদীপ প্রজ্বলন করেন এবং গোলাপজল দিয়ে দেহরীতে অভিষেক করেন। এরপর তিনি পণ্ডিতদের দক্ষিণা দেন। রাষ্ট্রপতিকে পূজা করিয়েছেন আচার্য অবধেশ বাদল। রাষ্ট্রপতি বলেন, এই মাতা মাধ্যম হয়ে উঠেছেন। তাঁর জন্যই তিনি এখানে এসেছেন। এখান থেকে রাষ্ট্রপতির কনভয় কৃষ্ণ কুটিরের উদ্দেশ্যে রওনা হয়। রাষ্ট্রপতির সফরকে ঘিরে বৃন্দাবনে ইডি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা ছিল। এদিন সকালে মথুরা পৌঁছনোর পর উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top