News Flash

  • Home
  • বিদেশ
  • Arrested: সেন্ট্রাল অসলোতে বন্দুকবাজের গুলিতে মৃত দুই; জখম ১৪ জন, ধৃত সন্দেহভাজন
Image

Arrested: সেন্ট্রাল অসলোতে বন্দুকবাজের গুলিতে মৃত দুই; জখম ১৪ জন, ধৃত সন্দেহভাজন

অসলো, ২৫ জুন (হি.স.): নরওয়ের রাজধানী ও জনবহুল শহর অসলোতে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন দু’জন। আততায়ীর হামলায় জখম হয়েছেন কমপক্ষে ১৪ জন। সন্দেহভাজন ওই আততায়ীকে হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করেছে নরওয়ে পুলিশ। সেন্ট্রাল অসলোর লন্ডন পাব গে ক্লাবের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ অপারেশনের প্রধান টোরে বারস্টাড জানিয়েছেন, সবমিলিয়ে ১৪ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন।

নরওয়ের রাজধানী অসলোতে শনিবার একটি নাইটক্লাব (লন্ডন পাব গে ক্লাব) এবং সংলগ্ন রাস্তায় গুলি চালানোর ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ও ১৪ জন জখম হয়েছেন। অসলো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, আততায়ীর গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে ও ১৪ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার উদ্দেশ্য কী ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top