News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sheikh Hasina: বাংলাদেশের জনগণের সাহসেই নির্মিত পদ্মা সেতু : শেখ হাসিনা
Image

Sheikh Hasina: বাংলাদেশের জনগণের সাহসেই নির্মিত পদ্মা সেতু : শেখ হাসিনা

ঢাকা, ২৫ জুন (হি.স.): পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব বাংলাদেশের জনগণকেই দিলেন শেখ হাসিনা। শনিবার পদ্মা সেতু উদ্বোধন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমার সাহসের ঠিকানা। সেই সাহস নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল দশটা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে আসেন হাসিনা। শেখ হাসিনার সমাবেশস্থলে এদিন ছিল জনস্রোত।

পদ্মাসেতু উদ্বোধন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমার সাহসের ঠিকানা। সেই সাহস নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শনিবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। আমরা সেই মানুষের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ করেছি। মানুষের সহযোগিতায় সঙ্কট উত্তরণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাভাইরাস মোকাবিলা করেছি, ইউক্রেন যুদ্ধ মোকাবিলা করেছি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top