News Flash

  • Home
  • দিনের খবর
  • Jamuria : জামুড়িয়ায় চারটি ট্রান্সফর্মারে আগুন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা
Image

Jamuria : জামুড়িয়ায় চারটি ট্রান্সফর্মারে আগুন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

পশ্চিম বর্ধমান, ১৯ জুন (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ল বিস্তীর্ণ এলাকা। রবিবার সকাল ৬টা নাগাদ জামুড়িয়ার শ্রীপুর মাছবাজার এলাকায় প্রথমে একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি ট্রান্সফর্মারে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। চারটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ছুটির দিনে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার প্রায় অসংখ্য মানুষ। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top