News Flash

Image

উপনির্বাচন : পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু

আগরতলা, ১৮ জুন (হি. স.) : ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ জুন। উপ নির্বাচনের কাজে নিয়োজিত ভোট কর্মী ও পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হলো শনিবার থেকে। কমিশনের নির্দেশ মোতাবেক শনিবার ও রবিবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন তাঁরা। সেই  মোতাবেক এদিন উমাকান্ত স্কুলে সকাল ৯ টা  থেকে শুরু  হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ।

৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ২৪৭ জন এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য ২১৮ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। এই ভোট গ্রহণ পর্বে পুলিং এজেন্টরাও উপস্থিত ছিলেন। একজন করে এআরও-কে  প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার অসীম সাহা। ভোট গ্রহন প্রক্রিয়া কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top