News Flash

  • Home
  • খেলা
  • Sports :রঞ্জি : মনোজ, শাহবাজের শতরান সত্বেও লিড নিয়ে এগিয়ে মধ্যপ্রদেশ
Image

Sports :রঞ্জি : মনোজ, শাহবাজের শতরান সত্বেও লিড নিয়ে এগিয়ে মধ্যপ্রদেশ

আলুর (কর্ণাটক), ১৬ জুন।। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছে। রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলা হচ্ছে। কর্নাটকের আলুর স্টেডিয়ামে মধ্যপ্রদেশ বনাম বাংলার মধ্যে খেলা। তৃতীয় দিনের খেলা শেষে মধ্যপ্রদেশ ২৩১ রানে এগিয়ে রয়েছে‌। হাতে রয়েছে আরও আট উইকেট। দুদিনের খেলা বাকি। টার্গেট রয়েছে অন্ততপক্ষে চার শতাধিক রানে লিড নিয়ে বাংলার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। উল্লেখ্য, দ্বিতীয় দিনের খেলা শেষে বুধবার, বাংলা ৬৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছিল। তখনও বাংলা ১৪৪ রানে পিছিয়ে ছিল। তবে মনোজ তেওয়ারি ও শাহবাজের অনবদ্য ব্যাটিংয়ে দল অনেকটা এগোতে পেরেছে। মনোজ এবং শাহবাজ দুজনের দুটো শতরানে বাংলার স্কোর অনেকটা উন্নত করতে পেরেছিল। মনোজ ১০২ রানে এবং শাহবাজ ১১৬ রানে আউট হন। আজ তৃতীয় দিনে বাংলা ২৭৩ রানে তাদের প্রথম ইনিংস শেষ করলে মধ্যপ্রদেশ ৫৮ রানের লিড পায়। মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। সবমিলে মধ্যপ্রদেশ এই মুহূর্তে ২৩১ রানে এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশের রজত পাতিদার ৬৩ রানে এবং আদিত্য শ্রীবাস্তব ৩৪ রানে উইকেটে রয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top