News Flash

  • Home
  • খেলা
  • Sports : শান্তিরবাজারে আন্তঃ স্কুল ক্রিকেট, উদ্বোধনী ম্যাচে বাইখোরা জয়ী
Image

Sports : শান্তিরবাজারে আন্তঃ স্কুল ক্রিকেট, উদ্বোধনী ম্যাচে বাইখোরা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো বাইখোরা স্কুল। ৮৫ রানে পরাজিত করলো ব্রিন্তক সামাজিক সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিতে ম্যাচে বাইখোরার গড়া ১৬৯ রানের জবাবে ব্রিন্তক সামাজিক সংস্থা ৮৪ রান করতে সক্ষম হয়। এদিন সকালে টসে জয়লাভ করে ব্রিন্তক সামাজিক সংস্থা প্রথমে ব্যাট করার জন্য বাইখোরা স্কুলকে আমন্ত্রণ জানায়। মুষলধারে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ১৫ করা হয়। প্রথমে ব্যাট করে বাইখোরা স্কুল নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। দলের পক্ষে অর্পন মুড়াসিং ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, বিপ্লব বনিক ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,অনুরাগ দেবনাথ ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং সৈকত পাল ১৮ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে ১৯ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায ৩৩ রান। ব্রিন্তক সামাজিক সংস্থার পক্ষে রাকেশ বিশ্বাস (‌৩/‌৪৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্রিন্তক সামাজিক সংস্থা নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার রিয়াজ মগ ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৩৪ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বাইখোরা স্কুলের পক্ষে শোহম দাস (‌৩/‌১১) এবং দেবজিৎ সিনহা (‌২/‌২১) সফল বোলার। ‌‌

Releated Posts

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top