News Flash

  • Home
  • খেলা
  • Chess : রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা এন্ট্রি নেওয়ার শেষ দিন শুক্রবার
Image

Chess : রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা এন্ট্রি নেওয়ার শেষ দিন শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ব্যাপক সাড়া। অনূর্ধ্ব-‌১৫ রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতায়। এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল রেটিং দাবা শুরু ১৯ জুন।  এ আই সি এফ ত্রিপুরা স্কুল সিলেক্শন রেটিং টুর্নামেন্ট আগরতলার এন এস আর সি সির যোগা হলে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বালক এবং বালিকা বিভাগে মোট ১৫০ জনের বেশী দাবাড়ু নাম নথিভুক্ত করে নিয়েছে। যা রাজ্যের দাবার ইতিহাসে একটি মাইলস্টোন। এর আগে রাজ্য কোনও আসরেই এত সংখ্যক দাবাড়ু অংশ নেয়নি। আসরে অংশ নেওয়ার শেষ দিন আজ। উদ্যোক্তা কমিটির আহ্বায়ক অভিজিৎ ঘোষ মনে করেন, শেষ দিনেও নাম নথিভুক্ত করতে ভিড় জমাবে দাবাড়ুরা। এন্ট্রি ফি ছাড়াই হবে আসর। রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে উদ্যোক্তা সংস্থাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। লক্ষ্য একটাই আসরকে স্মরণীয় করে রাখা। ৪৪ তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে-‌ মোট ৬জনকে চেন্নাই অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে।

জেলা কমিটিগুলো দাবাড়ুদের নাম নথিভুক্ত করার আহ্বান রাখেন রাজ্য দাবা সংস্থার সচিব
দীপক সাহা ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top