News Flash

  • Home
  • প্রধান খবর
  • Durgapur : জবরদখল-১ : দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত কারখানার পণ্য পরিবহনে তৈরী রেললাইন উঠিয়ে বসছে জনবসতি
Image

Durgapur : জবরদখল-১ : দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত কারখানার পণ্য পরিবহনে তৈরী রেললাইন উঠিয়ে বসছে জনবসতি

দুর্গাপুর, ১২ জুন (হি. স.) বাড়ছে জনসংখ্যা। বাড়ছে জনবসতি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জবরদখল। আর এই জবরদখল এখন গোটা দেশের জলন্ত সমস্যা। রেললাইনের পাশে জবর দখল জবরদখলের পর এবার আস্ত রেললাইনটা জবরদখলের কব্জায় উধাও। বন্ধ কারখানার পন্য পরিবাহি রেললাইনের লোহার পাত তুলে চলেছে অবাধে বসবাস। এমনই নজিরবীহিন ছবি ধরা পড়ল শিল্পশহর দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের ভগৎ পল্লী এলাকায়।

প্রসঙ্গত, দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত মাইনিং এন্ড এলোয়েড মেশিনারি কর্পোরেশন (এমএএমসি) কারখানা, ভারত অফথালমিক গ্লাস লিমিটেড সহ অন্যান্য বেসরকারী কারখানা রয়েছে। একসময় ওইসব কারখানায় পন্যপরিবহনের জন্য রেল লাইন বসানো হয়ছিল। দুর্গাপুর স্টেশনের কিছু দুরে স্থলবন্দর থেকে মালগাড়ি সরাসরি কারখানাগুলিতে ঢুকে যেত। ১৯৯২ সালে এমএএমসি কারখানাটি রুগন শিল্পের আওতায় চলে যায়। ওই সময় বহু শ্রমিককে সেচ্ছাবসরে বসিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২০০২ সালের ৩ জানুয়ারী কাররখানাটি সম্পুর্ন বন্ধ হয়ে যায়। একইরকমভাবে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় ভারত অপথালমিক গ্লাস লিমিডেট( বিওজিএল) কারখানা। বন্ধ হয়ে যায় জেসপ কারখানা।
শিল্পনগরীর বুকে কালো মেঘ নেমে আসে। পরবর্তীকালে ২০১০ সালে রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া, ভারত আর্থ মুভার্স ( বিইএমএল) ও ডিভিসি যৌথ কনসোটিয়াম কারখানাটি অধিগ্রহন করলেও, এখনও এমএএমসি কারখানার উৎপাদন শুরু হয়নি। কারখানার পুনরুজ্জীবন কার্যত বিশ বাঁও জলে। অন্যদিকে বিওজিএল নিলামের ম্যাধ্যমে স্ক্যার্প করে বিক্রি হয়ে গেছে। বন্ধ কারখানায় বেড়েছে লোহা চোর দের দৌরাত্ম। কারখানার ভেতরের যন্ত্রাংশ যেমন অবাধে লুট হচ্ছে। তেমনই বন্ধ কারখানার পন্য পরিবহনের আস্ত রেল লাইন চুরি যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সম্পত্তির নজরদারি তলানিতে। দুর্গাপুর স্থলবন্দর থেকে রাষ্ট্রায়ত্ত ওইসব কারখানায় সরাসরি পন্যপরিবহনের জন্য রেল লাইন ছিল। কিন্তু গত কয়েকবছর ধরে লোহাচোরদের দৌরাত্বে সেসব উধাও। ওইসব রেললাইনের জমিতে চলছে জবরদখল করে ঘরবাড়ি, কমিউনিটি শৌচালয়, আবার গোবরের ঘুটে দেওয়ার কাজ। লাইনের ওপর মজুত করা হয়েছে পাহাড়প্রমান ঘুটে। অভিযোগ, গত কয়েকবছর ধরে ভগতসিং পল্লী এলাকায় বহিরাগতদের বসবাস শুরু হয়েছে।

সিটু নেতা পঙ্কজ রায় সরকার জানান,” জবরদখল হচ্ছে তৃণমূলের পিপিপ্রজেক্ট। তৃণমূল ও পুলিশের মদতে বন্ধ কারখানায় লোহা চোরদের বাড়বাড়ন্ত। টাকার বিনিময়ে সরকারি জায়গায় বসবাসের সুযোগ করে দিচ্ছে। ওইসব জবরদখল উচ্ছেদের দায় কেন্দ্র রাজ্য কেন সরকারই নিচ্ছে না। অরাজকতা চলছে।”

বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জী জানান,” রাষ্ট্রায়ত্ত সম্পত্তি রক্ষনাবেক্ষনের দায় রাজ্য সরকারের। একশ্রেনীর তৃণমূলের মদতে লোহাচোরেদের উপদ্রব্য। তাদের ভোট ব্যাঙ্কের জন্য সরকারি জমির ওপর বহিরাগতদের জবরদখল ক্রমাগত বেড়ে চলেছে।”
গত কয়েকমাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে রেললাইনের পাশে জবরদখল উচ্ছেদে নেমেছে রেল কর্তৃপক্ষ। আর ওই উচ্ছেদকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জবরদখলকারীদের পুনরবাসন নিয়ে দুর্গাপুর পুরসভা নির্বাচনের আগে ক্রমশ সুর চড়ছে শাসক বিরোধী সব দলের। প্রশ্ন, সরকারি জবরদখল উচ্ছেদের দায় কার? কোথা থেকে আসছে এসব পরিবার?

যদিও এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন,” একশ্রেনীর নেতৃত্বে জবরদখলের প্রবনতা প্রতিনিয়ত বেড়ে চলেছে। জবরদখল উচ্ছেদ করা হয়। কিন্তু তারপর আবারও সেখানে বসবাস, দোকান শুরু করে দেয়। সরকারি জমিতে জবরদখল ঠেকাতে স্থানীয় নেতৃত্বকে সক্রিয় ভুমিকা নিতে হবে।” যদিও আসানসোল রেলওয়ে ডিভিশন জানিয়েছে, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top