News Flash

  • Home
  • দিনের খবর
  • Ramnath Kovind: হিমাচল প্রদেশের অটল টানেল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ
Image

Ramnath Kovind: হিমাচল প্রদেশের অটল টানেল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ

সিমলা, ১১ জুন (হি.স.) : শনিবার দশ হাজার ফুটেরও বেশি উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল অটল টানেল রোহটাং (এটিআর) পরিদর্শন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

শুক্রবার দুদিনের সফরে হিমাচল প্রদেশে পৌঁছেছেন রাষ্ট্রপতি। তিনি লাহৌল-স্পিতি জেলার লাহৌল উপত্যকার উত্তর পোর্টাল থেকে সুড়ঙ্গে প্রবেশ করেন এবং ৯.০২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কুল্লু জেলার মানালির দক্ষিণে পৌঁছেন। এদিন টানেল পরিদর্শন করার পরে কোবিন্দ টানেল নির্মাণে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, এই টানেলের সঙ্গে জাতির ভবিষ্যৎ জড়িত।
এর আগে, রাষ্ট্রপতি কোবিন্দ আইএএফ হেলিকপ্টারে সুড়ঙ্গের উত্তর পোর্টালের কাছে সিসু গ্রামে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছালে তাকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা জানানো হয়।

মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর তাঁকে একটি চিত্রশিল্প উপহার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রী রাম লাল মারকান্দা।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে যোগ দিতে শুক্রবার ধর্মশালায় পৌঁছেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top