News Flash

  • Home
  • খেলা
  • ‌Udaipur Semi Final : উদয়পুরে সিনিয়র ক্রিকেট, প্রথম সেমিফাইনাল শনিবার
Image

‌Udaipur Semi Final : উদয়পুরে সিনিয়র ক্রিকেট, প্রথম সেমিফাইনাল শনিবার

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২ মে।। উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট এখন অন্তিম পর্যায়ে। সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত।
দুই শক্তিশালী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। খেলবে রাজারবাগ প্লে সেন্টার এবং রিক্রিয়েশন সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটের প্রথম সেমিফাইনালে। ৪ জুন হবে ম্যাচটি। জামজুরি স্কুল মাঠে। ৬ জুন দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সঙ্ঘ খেলবে কিল্লা বরক প্লে সেন্টারের বিরুদ্ধে। জাজুরি মাঠেই হবে ম্যাচটি। দুটি সেমিফাইনাল ম্যাচেই একদিন করে রিজার্ভ রাখা হয়েছে। বৃষ্টির জন্য কোনও কারনে ম্যাচ না হলে পরের দিন হবে ম্যাচ। দুটি সেমিফাইনালের দিনক্ষণ ঠিক হলেও ফাইনালের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। দুটি সেমিফাইনাল ম্যাচের পরই ফাইনাল ম্যাচের দিনক্ষণ ঠিক করা হবে। প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেট কমিটির আহ্বায়ক শুখ রঞ্জন দাস দুটি সেমিফাইনাল ম্যাচের দিনক্ষণ ঘোষনা করেন। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সঙ্ঘকে কিছুটা এগিয়ে রাখলেই প্রথম সেমিফাইনালে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। ত্রিপুরার হয়ে জাতীয় আসরে খেলা বেশ কযেকজন ক্রিকেটার রয়েছে দুই দলে। ফলে ম্যাচের দিন ২২ গজে যে দল দাপট দেখাতে পারবে সেই দলই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top