News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ ৩ জইশ জঙ্গি, চলতি বছরে কাশ্মীরে খতম ২২ পাক সন্ত্রাসী
Image

Encounter: বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ ৩ জইশ জঙ্গি, চলতি বছরে কাশ্মীরে খতম ২২ পাক সন্ত্রাসী

শ্রীনগর, ২৫ মে (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি, নিহত সন্ত্রাসবাদীরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। তবে দুঃসংবাদ হল, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের একজন কর্মী। বুধবার বারামুল্লা জেলার ক্রিরী এলাকার নাজিভাট ক্রসিংয়ে এনকাউন্টার শুরু হয়।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর বুধবার সকাল থেকে বারামুল্লা জেলার ক্রিরী এলাকার নাজিভাট ক্রসিং ও সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। পরে পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, বারামুল্লা এনকাউন্টারে খতম হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি, সকলেই জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। জম্মু-কাশ্মীর পুলিশের একজন কর্মী শহিদ হয়েছেন। নিহত জঙ্গিরা বিগত ৩-৪ মাস ধরে ওই এলাকায় সক্রিয় ছিল। কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, চলতি বছরে এখনও পর্যন্ত কাশ্মীরে নিকেশ হয়েছে ২২ জন পাকিস্তানী জঙ্গি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top