News Flash

  • Home
  • খেলা
  • Hockey : এশিয়া কাপ হকিতে জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গেল ভারত
Image

Hockey : এশিয়া কাপ হকিতে জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গেল ভারত

জাকার্তা, ২৪ মে (হি.স.) : এশিয়া কাপ হকিতে ফের হার ভারতের। এর আগে সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ফলে আটকে যেতে হয়েছিল। এ বার জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গেল টিম ইন্ডিয়া ।

ম্যাচের প্রথম হাফে একটি গোল হজম করতে হয়েছিল ভারতকে। পরের হাফে আরও চারটে গোল হজম করে তারা। উল্টে যদিও দুটি গোল শোধ করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু মান ও ম্যাচ বাঁচাতে পারেননি তাঁরা।

এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জাপান। প্রথম কোয়ার্টার থেকেই একের পর এক আক্রমণ প্রতিপক্ষের কোয়ার্টারে হানাতে থাকে। যদিও প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে ২৩ মিনিটের মাথায় প্রথম গোল পায় জাপান। কেন নাগায়োসি ভারতের জালে বল জড়িয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল করে নেয় জাপান। ২-০ গোলে এগিয়ে যায় তারা ৩৯ মিনিটের মাথায়।

২-০ গোলে পিছিয়ে থাকার পর ভারতের হয়ে প্রথম গোল করেন পবন রাজভর। এরপর শেষ দুই কোয়ার্টারে আরও তিন গোল হজম করলেও মাত্র একটি গোল করতে পেরেছিল ভারতীয় হকি দল। শেষ পর্যন্ত ৫-২ গোলে ভারতেকে হারিয়ে দেয় জাপান।

এই হারের সঙ্গে সঙ্গে পুল এ-তে তিন নম্বরে রয়েছে ভারত। ভারতের চলতি টুর্নামেন্টে পুরো ভাগ্য নির্ধারণ করছে জাপান বনাম পাকিস্তানের ওপর। আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। সেই দিন ভারতীয় হকি দল খেলতে নামবে আয়োজক দেশ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top