News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Amit Shah : অরুণাচলের ভারত-চিন সীমান্তে নিয়োজিত সেনা বাহিনীর সঙ্গে মতবিনিময় অমিত শাহের
Image

Amit Shah : অরুণাচলের ভারত-চিন সীমান্তে নিয়োজিত সেনা বাহিনীর সঙ্গে মতবিনিময় অমিত শাহের

ইটানগর, ২২ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে নিয়োজিত সেনা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নামসাইয়ে কয়েকটি উন্নয়নমূলক প্ৰকল্পের শুভারম্ভ করে আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি।

গতকাল দুদিনের সফরে অরুণাচল প্রদেশে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং বিজেপির প্রদেশ সভাপতিকে সঙ্গে নিয়ে নামসাইয়ে অবস্থিত গোল্ডেন প্যাগোডা মন্দির দর্শন করেন তিনি৷ মন্দির দর্শন করে তিনি ট্যুইট করেছেন। লিখেছেন, “অরুণাচল প্ৰদেশের নামসাইয়ে গোল্ডেন প্যাগোডা মন্দিরদৰ্শন করে ধন্য। আমাদের মহান দেশের শান্তি, সমৃদ্ধি এবং প্ৰগতির জন্য প্ৰাৰ্থনা জানিয়েছি।”

গোল্ডেন প্যাগোডাকে স্থানীয় তাই-খামতি ভাষায় খংমু-খাম বলা হয়। বৌদ্ধদের জন্য পবিত্ৰ ও অতি তাৎপৰ্যপূৰ্ণ বলে মান্যতা দেওয়া হয় এই মন্দিরকে। মন্দিরটি প্ৰায় ২০ হেক্টর ভূমিতে অবস্থিত। এটা বাৰ্মিজ স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে।

গতকাল অরুণাচল প্রদেশের তিরাপ জেলার নরোত্তমনগরে রামকৃষ্ণ মিশন আশ্রমের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং বেশ কয়েকজন স্বামীজি মহারাজকে সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন অমিত শাহ। এছাড়া লোহিত জেলার প্ৰকৃতির কোলে অবস্থিত ঐশ্বরিক জলাশয় পরশুরাম কুণ্ড দৰ্শন করে সেখানে ভগবান পরশুরামের ৫১ ফুট উঁচু ব্ৰোঞ্জমূৰ্তির শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল তিনি অরুণাচল প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে দলীয় সদর দফতরে বৈঠক করেছেন। এছাড়া গোল্ডেন প্যাগোডা গেস্ট হাউসে বিআরও, এনএইচআইডিসিএল, এসএসবি, আসাম রাইফেলস, আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীর সাথেও বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top