News Flash

  • Home
  • বিনোদন
  • প্লাস্টিক সার্জারি করিয়ে ফুসফুসে সংক্রমণ, মৃত্যু কন্নড় অভিনেত্রী চেতনার
Image

প্লাস্টিক সার্জারি করিয়ে ফুসফুসে সংক্রমণ, মৃত্যু কন্নড় অভিনেত্রী চেতনার

বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.) : শরীরের মেদ ঝরাতে প্লাস্টিক সার্জারি করানোর চিন্তাভাবনা করেছিলেন তিনি, আর সেটাই কাল হল। প্লাস্টিক সার্জারির সময় মারা গেলেন কন্নড় অভিনেত্রী চেতনা। মাত্র ২১ বছর বয়সে মঙ্গলবার প্রয়াত হয়েছেন ‘গীতা’, ‘দোরেসানি’ ধারাবাহিক খ্যাত চেতনা রাজ। মা-বাবার কাছ থেকে লুকিয়ে এই অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের পর নায়িকার ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। জল জমতে শুরু করে ফুসফুসে। মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছেন চেতনার বাবা-মা। চিকিৎসকের অবহেলার জন্য চেতনার মৃত্যু হয়েছে, এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, বাবা ও মায়ের সম্মতি না নিয়ে সার্জারির সময় মৃত্যু হয়েছে অভিনেত্রী চেতনার। যথাযথ যন্ত্রপাতি ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে বলেও অভিযোগ। চেতনা রাজ বেঙ্গালুরুর আবিগেরের বাসিন্দা। অস্ত্রোপচারের সময় তাঁর ফুসফুসে জল জমে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেতনা রাজের বাবা গোবিন্দ রাজ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৮টায় তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা যতক্ষণে জানতে পারেন ততক্ষণে সার্জারি শুরুও হয়ে যায়। সন্ধ্যার মধ্যে জল অথবা চর্বিযুক্ত উপাদানে ভরে যায় ফুসফুস এবং শ্বাসকষ্ট অনুভব করে। তিনি বলেছেন, আইসিইউ-তে কোনও উপযুক্ত ব্যবস্থা ছিল না।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top