News Flash

  • Home
  • বিদেশ
  • লুম্বিনীতে মোদীকে উষ্ণ অভ্যর্থনা শের বাহাদুরের, মহামায়াদেবী মন্দিরে পূজার্চনা
Image

লুম্বিনীতে মোদীকে উষ্ণ অভ্যর্থনা শের বাহাদুরের, মহামায়াদেবী মন্দিরে পূজার্চনা

লুম্বিনী, ১৬ মে (হি.স.): নেপালের লুম্বিনী পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লি থেকে উত্তর প্রদেশের কুশীনগর হয়ে নেপালের লুম্বিনী পৌঁছেছেন মোদী, সেখানে পৌঁছনোর পর মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। নেপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি পঞ্চম সফর।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এদিন লুম্বিনীর পবিত্র মহামায়াদেবী মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সর্বদা তাঁর সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এদিন লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। লুম্বিনী মঠ অঞ্চলের মধ্যে দিল্লির ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশনের অন্তর্গত একটি প্লটে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত একটি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top