News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • RPF : শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস থেকে আরপিএফের হাতে উদ্ধার শিশু, মানব পাচার চক্রের হাত থাকার সন্দেহ পুলিশের
Image

RPF : শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস থেকে আরপিএফের হাতে উদ্ধার শিশু, মানব পাচার চক্রের হাত থাকার সন্দেহ পুলিশের

হাফলং (অসম), ১০ মে (হি.স.) : শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস থেকে অনুমানিক নয়-দশ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে আরপিএফ। ট্রেনটি আজ মঙ্গলবার দুপুরে নিউহাফলং স্টেশনে পৌঁছার পর কর্তব্যরত আরপিএফ জওয়ানরা সঞ্জীব দাস নামের এই শিশুটিকে ট্রেন থেকে উদ্ধার করেছেন।

সঞ্জীব দাস নামের শিশুটি পুলিশকে বলেছে, সে শিলচর যাওয়ার জন্য ট্রেনে চড়েছিল। কিন্তু শিলচর যাওয়ার বদলে সে পৌঁছে যায় নিউহাফলং স্টেশনে। শিশুটি আরও জানায় তার বাবার নাম গোপাল দাস ও মার নাম স্বপ্না দাস। কীভাবে ছেলেটি একা ট্রেনে চড়ে এভাবে নিউহাফলঙে এসেছে জানতে চাইলে সে জানায়, সে বদরপুর স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চড়েছিল। তবে তাকে শিলচরের টিকিটের বদলে ডিমাপুরের টিকিট দিয়ে দেয় কাউন্টার থেকে। এই টিকিটের টাকা তাকে মঙ্গল নামে কোনও এক ব্যক্তি দিয়েছিল বলে জানিয়েছে সঞ্জীব।

পুলিশকে সঞ্জীব আরও জানায়, মঙ্গল নামের ওই ব্যক্তি তাকে কীর্তন থেকে তার বাড়িতে নিয়ে যায়। আর সেখান থেকে বের হয়ে সে শিলচরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনে চড়ে। তবে শিলচর তার কি কেউ আছে? জিজ্ঞেস করলে সে জানায় শিলচরে তার কেউ নেই। তবে কেন শিলচর যেতে চাইছিল সে? তার কোনও উত্তর দিতে পারেনি সে। এমন-কি সে ভয়ে ভালো করে কিছু বলতেও পারছিল না।

বর্তমানে সঞ্জীব দাস নামের শিশুটি নিউহাফলং স্টেশনে জিআরপির হেফাজতে রয়েছে। রেল পুলিশের সন্দেহ, কোনও শিশু পাচার চক্রের খপ্পরে পড়ে হয়ত শিশুটি ট্রেনে করে নিউহাফলং পৌঁছে গেছে। হয়ত তাকে ডিমাপুর নিয়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল শিশু পাচার চক্রের।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top