News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আগর শিল্পের সম্ভাবনা দেখতে লাওস থেকে আসছেন বিনিয়োগকারিরা
Image

ত্রিপুরায় আগর শিল্পের সম্ভাবনা দেখতে লাওস থেকে আসছেন বিনিয়োগকারিরা

আগরতলা, ৭ মে(হি. স.): আগর শিল্পে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। লাওস থেকে ৫ সদস্যের বিনিয়োগকারি দল আগামী সোমবার ত্রিপুরা সফরে আসছেন। মুখ্য সচিব কুমার অলক সহ ত্রিপুরার পদস্থ অধিকারিকদের বিদেশ ভ্রমণের এক সপ্তাহের মধ্যে এই অগ্রগতি যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর আগর শিল্পে সম্ভাবনা খতিয়ে দেখতে এবং আলোচনার জন্য লাওস থেকে ৫ সদস্যের এক টিম ত্রিপুরা সফরে আসছেন। আগামী সোমবার তাঁরা ত্রিপুরায় আসবেন এবং সংশ্লিষ্ট দফতরের পদস্থ আধিকারিকদের সাথে তাঁরা দেখা করবেন। সূত্রের দাবি, সমস্ত কিছু পরিকল্পনা মতো হলে আগর শিল্পে ১০০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে।সূত্রের কথায়, ওই টিমের সদস্যরা ত্রিপুরা সফরে এসেই সচিবালয়ে পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করবেন। শুধু তাই নয়, কদমতলা এবং ধর্মনগর গিয়ে তাঁরা আগর গাছ দেখবেন এবং আগর ব্যবসায়ীদের সাথে কথা বলবেন। 

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top