News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ফের করোনার চোখ রাঙানি, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩
Image

ত্রিপুরায় ফের করোনার চোখ রাঙানি, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩

আগরতলা, ৭ মে(হি. স.): করোনার সংক্রমনে হটাৎ বৃদ্ধি হল ত্রিপুরায়। গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাতে, সক্রিয় রোগীর বর্তমানে দাঁড়িয়েছে তিন। তিনজনই পশ্চিম ত্রিপুরার বাসিন্দা বলে স্বাস্থ্য দফতরের মিডিয়া রিপোর্টে জানিয়েছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮৬ জনকে নিয়ে মোট ৫৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে দৈনিক সংক্রমণ হয়েছে ০.৫২ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় ১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে তিনজন করোনা আক্রান্ত সক্রিয় রোগী ত্রিপুরায় রয়েছেন। ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৮৯৪ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৮ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top