News Flash

Image

কমলপুরে সিপিএম পার্টি অফিস পুড়ে ছাই

কমলপুর, ৭ মে : নাশকতার আগুনে পুড়ে ছাই সিপিআইএম অফিস। শুক্রবার রাতের আধারে কে বা কারা সিপিআইএম কমলপুর অঞ্চল কমিটির অফিসে আগুন লাগিয়ে দেয়। যার ফলে অফিসের ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সিপিএম নেতারা। 

 সিপিএমের অফিসে অগ্নিকান্ড নতুন ঘটনা নয়। ২০১৮ সালের নির্বাচনে পরাজয়ের পর সিপিএমের  বহু অফিসে তালা ঝুলেছিল। অগ্নিদগ্ধ হয়েছিল বহু দলীয় কার্যালয়। অবশ্য, অনেক ক্ষেত্রেই দলীয় অনুগতদের প্রতিহিংসার আগুনে জ্বলেছে কার্যালয়। শনিবারও তার ব্যতিক্রম নয়।

শনিবার সকালে ঘটনার খবর পেয়ে সিপিএম নেতারা ছুটে আসেন অফিস চত্বরে। পরবর্তী সময়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা। প্রশাসনের দ্বারস্থ হয়ে কমলপুর থানায় ডেপুটেশন প্রদান করেন সিপিএম নেতারা। এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম নেতা কর্মীরা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top