News Flash

  • Home
  • দিনের খবর
  • Terrorist: শ্রীনগরে পুলিশ কর্মীকে গুলি সন্ত্রাসীদের, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
Image

Terrorist: শ্রীনগরে পুলিশ কর্মীকে গুলি সন্ত্রাসীদের, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

শ্রীনগর, ৭ মে (হি.স.): শ্রীনগরের আলি জান রোডে একজন পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ ও সঙ্কটজনক অবস্থায় ওই পুলিশ কর্মীর চিকিৎসা চলছে। আলি জান রোডের আইয়া ব্রিজে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। ওই পুলিশ কর্মীর ভাই জানিয়েছেন, “সকাল ৭টা নাগাদ ডিউটিতে যায় সে। ১০ মিনিট পরে আমি জানতে পারি তাঁকে জঙ্গিরা গুলি করেছে, সে অফিসারদের চালক হিসেবে কাজ করত… সে কি কারও ক্ষতি করেছে? তিনি কিছুই করেননি। আমাদের উপত্যকায় এই ধরনের কাজ ঠিক নয়।”

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নিজের বাইক চালিয়ে কাজে যাচ্ছিলেন পুলিশ কর্মী গুলাম হাসান দার, আলি জান রোডের আইয়া ব্রিজের কাছে তাঁকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজে ওই এলাকায় চলছে চিরুনি তল্লাশি।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top