News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : ওডিশার চিল্কা হ্রদে নৌকাডুবিতে মৃত্যু এক ব্যক্তির, প্রাণে বাঁচলেন ১১ জন
Image

Death : ওডিশার চিল্কা হ্রদে নৌকাডুবিতে মৃত্যু এক ব্যক্তির, প্রাণে বাঁচলেন ১১ জন

ভুবনেশ্বরম, ৬ মে (হি.স.): ওড়িশার চিল্কা হ্রদে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল একজনের। ইতিমধ্যেই ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের খুরদা জেলার চিল্কা হ্রদে। পর্যটক ও অন্য যাত্রী-সহ মোট ১২ জনকে নিয়ে কালীজাই মন্দির থেকে বালুগাঁওতে ফিরছিল একটি নৌকা। সেই সময়ই শুরু হয় প্রবল ঝড়। তার ফলে যাত্রী সমেত নৌকাটি উল্টে যায়। নদীর পাড় থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল ওই নৌকাটি। তাতে ছিলেন বালেশ্বরের ৯ জন পর্যটক এবং কালীজাই মন্দির এলাকার ব্যবসায়ী রাজকিশোর খুন্তিয়া। এছাড়াও ছিলেন নৌকার দু’জন মাঝি। সকলেই লাইফজ্যাকেট পরে ছিলেন বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল এবং পুলিশ অকুস্থলে পৌঁছয়। ততক্ষণে অবশ্য সকলেই নদীর পাড়ে উঠে এসেছেন।

কিন্তু অদ্ভূতভাবেই রাজকিশোরবাবুকে খুঁজে পাওয়া যায়নি। এরপর শুক্রবার দুপুর ১টা নাগাদ চিল্কা হ্রদের বাঁধের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ব্যবসায়িক কারণে প্রায়ই তিনি ওই এলাকায় নৌকায় যাতায়াত করতেন। তবে লাইফ জ্যাকেট পরার পরও কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, কয়েকজন যাত্রীকে বালুগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সকলেরই অবস্থা স্থিতিশীল বলে দাবি করেছেন কর্তব্যরত চিকিৎসকরা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top