News Flash

  • Home
  • খেলা
  • Cricket : উদয়পুরে ক্রিকেট : আরমানের ভেলকিতে কুপোকাৎ ওপিসি
Image

Cricket : উদয়পুরে ক্রিকেট : আরমানের ভেলকিতে কুপোকাৎ ওপিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।আরমান হুসেনের ভেলকি। ডান হাতি ওই বোলারের বিষাক্ত স্পিনের ভেলকিতে কুপোকাৎ ওল্ড প্লে সেন্টার (‌ও পি সি)। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সহজ ম্যাচকে জিততেও ঘাম ঝড়াতে হয়েছে বিবেক সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। সোমবার জামজুরি স্কুল মাঠে হয় ম্যাচটি।

এদিন সকালে প্রথমে ব্যাট নিয়ে ও পি সি-‌র গড়া ১১২ রানের জবাবে বিবেক সঙ্ঘ ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের আরমান হুসেন ৬ উইকেট পেয়েছেন। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ও পি সি ২১.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করতে সক্ষম হয়। আরমান হুসেনের বিষাক্ত স্পিনের ভেলকিতে ২২ গজে মাথা তুলে ‌    দঁাড়াতে পারেননি ও পি সি-‌র ক্রিকেটাররা। দলের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নামা দেবজিৎ ভৌমিক এবং ৯ নম্বের ব্যাট করতে নেমে নিলোৎপল বন্দোপাধ্যায় যদি সামান্য প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর হয়তোবা ৮০ রানের গন্ডি পার হতো না। দেবজিৎ ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং নিলোৎপল ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। এছাড়া প্রাক্তন রণজি ক্রিকেটার সুবল চৌধুরি করেন ১২ রান ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। বিবেক সঙ্ঘের পক্ষে আরমান হুসেন (‌৬/‌৩০) এবং রিতায়ন (‌২/‌১১) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ২১.‌৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিবেক সঙ্ঘ। দলের পক্ষে গনেশ লোধ ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ৩১, রিয়াজ উদ্দিন ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, ইব্রাহিম খালিল ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং আরমান হুসেন ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ও পি সি-‌র পক্ষে দেবজিৎ ভৌমিক (‌৩/‌২৬) এবং সুবল চৌধুরি (‌২/‌১৮) সফল বোলার।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top