News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • National Road : শিলচর-সৌরাষ্ট্র জাতীয় সড়ক সংস্কার, নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও এবং এস কার্ভ অংশ ২৭-২৯ এপ্রিল যান চলাচলে বিধিনিষেধ
Image

National Road : শিলচর-সৌরাষ্ট্র জাতীয় সড়ক সংস্কার, নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও এবং এস কার্ভ অংশ ২৭-২৯ এপ্রিল যান চলাচলে বিধিনিষেধ

হাফলং (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোর তথা ২৭ নম্বর জাতীয় সড়কের নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশ এবং এন লেইকুল গ্রামের কাছে এস কার্ভ অংশ জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই সড়কটি সংস্কার করবে। তাই এই পথ দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ করা হবে।

ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ এক নির্দেশে বলেছেন, ২৭ এপ্রিল থেকে ২৭ নম্বর জাতীয় সড়কের নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও অংশ এবং এস কার্ভে ২৯ এপ্রিল পর্যন্ত দুপুর ২-টা থেকে রাত ১২টা পর্যন্ত জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাই এই পথ দিয়ে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। সংস্কার কাজ চলাকালীন দুপুর ২-টা থেকে রাত ১২-টা পর্যন্ত প্রতি ৬০ মিনিট পর পর ওই পথ দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বা কোনও গাড়িতে করে ওই পথ দিয়ে রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রে কোনও ধরনের নিষেধাজ্ঞা থাকবে না বলে জেলাশাসক নির্দেশে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, দুদিন আগে বিধায়ক নন্দিতা গারলোসা জেলাশাসক নাজরিন আহমেদ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নির্মাণ সংস্থার আধিকারিকদের নিয়ে এন লেইকুলের এস কার্ভ অংশ পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ২৭ নম্বর জাতীয় সড়ক মেরামতি করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেওয়ার পরই বুধবার থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক পথটি সংস্কারে হাত দিয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top