News Flash

  • Home
  • খেলা
  • Football : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন নেদারল্যান্ডসের এরিক টেন হ্যাগ
Image

Football : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন নেদারল্যান্ডসের এরিক টেন হ্যাগ

ম্যানঞ্চেস্টার, ২১ এপ্রিল (হি.স.) : জল্পনার অবসান। শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হতে চলেছেন নেদারল্যান্ডসের এরিক টেন হ্যাগ। ৫২ বছর বয়সী হ্যাগ আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। প্রয়োজনে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর শর্তও রাখা হয়েছে। হ্যাগ এখন আয়াখস আমস্টারডামের দায়িত্বে রয়েছেন। তাঁর সঙ্গে আয়াখসের চুক্তি ছিল আরও দু বছরের। কিন্তু মাঝ পথে চুক্তি ছেড়ে বেরিয়ে আসতে চাওয়ায় আয়াখসকে ২০ লক্ষ ইউরো দিতে হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। চার বছরের বেশি সময় ধরে আয়াখসের কোচ রয়েছেন হ্যাগ। তাঁর কোচিংয়ে আয়াখস ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরসুমে ডাচ লিগ চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মরসুমেও আয়াখস চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে। এখন দেখার ম্যান ইউ-র দায়িত্ব নেওয়ার আগে হ্যাগ আয়াখসকে আবার ডাচ লিগ চ্যাম্পিয়ন করে আসতে পারেন কি না।

আপাতত ম্যান ইউর দায়িত্বে রয়েছেন জার্মান কোচ রালফ রাংনিক। কিন্তু এই কোচের অধীনে ম্যান ইউ-র কোনও সাফল্য নেই। কদিন আগে তাদের ৪-০ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। তাই রাংনিকের সঙ্গে যে ক্লাবের বিচ্ছেদ আসন্ন সে নিয়ে কোনও সংশয় ছিল না। নতুন কোচের দৌড়ে ছিলেন এরিক টেন হ্যাগ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top