News Flash

  • Home
  • দিনের খবর
  • বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডারসহ দুই সন্ত্রাসবাদী, জখম ৩ জন জওয়ান-সহ ৪
Image

বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডারসহ দুই সন্ত্রাসবাদী, জখম ৩ জন জওয়ান-সহ ৪

শ্রীনগর, ২০ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার পারিসওয়ানি এলাকায় শুরু হওয়া এনকাউন্টারে লস্কর-ই-তৈয়বার দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে বলে পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন।

আইজিপি আরও যোগ করে বলেন, অভিযান এখনও চলছে এবং আরও তিনজন সন্ত্রাসবাদী উপস্থিত থাকতে পারে। এনকাউন্টারে চার সেনা সদস্য এবং একজন সাধারণ নাগরিক সহ পাঁচজন আহত হয়েছেন। তবে, কারও অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডারও। নিহত জঙ্গির নাম-ইউসুফ কান্ত্রু।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে কুঞ্জের কাছে মালওয়ান এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখনই ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার ইউসুফ কান্ত্রু। সাধারণ নাগরিক ও সুরক্ষা বাহিনীর জওয়ানদের হত্যার ঘটনায় জড়িত ছিল ইউসুফ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top