News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: ফের কোভিডের ভয় বাড়ছে ভারতে; সংক্ৰমণ বৃদ্ধি ২,১৮৩, একদিনে মৃত্যু ২১৪ জনের
Image

Covid Infection: ফের কোভিডের ভয় বাড়ছে ভারতে; সংক্ৰমণ বৃদ্ধি ২,১৮৩, একদিনে মৃত্যু ২১৪ জনের

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): ভারতে ফের বাড়ছে করোনার ভয়! দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা একধাক্কায় দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১৪ জনের, সুস্থতার সংখ্যা অবশ্য কম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (রবিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ২,১৮৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২১৪ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৮৩ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১১,৫৪২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৪৫৯ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৬,৫৪,৯৪,৩৫৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২১৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৯৬৫ জন (১.২১ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৯৮৫ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫,১০,৭৭৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

Releated Posts

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026

ই-কোর্টস মিশন মোড প্রকল্পে দ্রুত হচ্ছে মামলার নিষ্পত্তি, বদলাচ্ছে দেশের বিচার ব্যবস্থা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ই-কোর্টস মিশন মোড প্রকল্প ভারতের কাগজ-নির্ভর বিচার ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং সহজে অনুসরণযোগ্য বিচার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুজরাটে ১.২০ কোটি টাকার বেশি মদ বাজেয়াপ্ত, রাজস্থানের দুই ব্যক্তি গ্রেফতার

বানাসকাঁঠা, ৭ আগস্ট (আইএএনএস): গুজরাট পুলিশের স্টেট মনিটরিং সেল রাজ্যের বানাসকাঁঠা জেলায় একটি বড় অভিযানে ১.২০ কোটি টাকারও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গোবর্ধন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকার আমদানি কমবে, তৈরি হবে ১.৫ লক্ষ কর্মসংস্থান: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের সদ্য ঘোষিত গোবর্ধন প্রকল্প দেশের প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে ৪০ হাজার কোটি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top