News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়নকল্পে রোগী কল্যাণ সমিতির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
Image

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়নকল্পে রোগী কল্যাণ সমিতির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের সেমিনার হলে আজ (৭ আগস্ট, ২০২৬) রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় রোগীদের পরিষেবা প্রদানের সুবিধার্থে এবং হাসপাতালের সামগ্রিক উন্নয়নকল্পে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের এই গভর্নিং বডির বৈঠকে সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিধায়িকা মিনারাণী সরকার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, কর্পোরেটরটর তুষার কান্তি ভট্টাচার্য, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) তপন মজুমদার, মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ বিধান গোস্বামী, জয়েন্ট ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন ডাঃ অভিজিৎ দাস, ডেপুটি এম এস (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) ডাঃ কনক চৌধুরী  ও ডেপুটি এম এস (আর কে এস) ডাঃ অভিজিৎ সরকার প্রমুখ।              
জিবিপি হাসপাতালে রোগীদের পরিষেবা প্রদানের সুবন্দোবস্ত করার জন্য আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বহির্বিভাগে প্রত্যেকটি ডিপার্টমেন্টের সামনে ডিসপ্লে বোর্ডে টোকেন নম্বর প্রদর্শিত হবে এবং সে অনুসারে রোগীরা সংশ্লিষ্ট চিকিৎসককে দেখাতে পারবেন। ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেম (আই ভি আর এস) এ অন কলে ম্যানুয়েল এর পরিবর্তে অনলাইন অ্যাপ এর বন্দোবস্ত করা হবে। যার ফলে সংশ্লিষ্ট চিকিৎসক অনলাইনে মেসেজ পাবেন এবং তার ফলে চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয় ত্বরান্বিত হবার পাশাপাশি সুচারুভাবে এ কাজটি সম্পন্ন করা সম্ভব হবে।

রেডিওলজি পরিষেবা প্রদানের বিষয়টিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং রোগীদের দ্রুত পরিষেবা প্রদানের বিষয়টিকে বিবেচনায় রেখে জিবিপি হাসপাতালে বর্তমানে সরকারিভাবে প্রদত্ত পরিষেবার পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে আলট্রাসনোগ্রাফি, এক্সরে, সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন স্থাপন এবং পরিষেবা দ্রুত চালু করার উপর স্বাস্থ্য সচিব গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য এক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যে ওয়ার্ক অর্ডারও প্রদান করা হয়েছে। তাছাড়া সুপার স্পেশালিটি বিভাগে স্মার্ট ল্যাবের কাজ শীঘ্র শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য সচিব। পাশাপাশি তিনি এই পরিষেবা যাতে ক্যান্সার হাসপাতালে রোগীদের জন্য উপলব্ধ হয় সে ব্যবস্থা সুনিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন।

এছাড়া স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট (এসএএসসিআই)প্রকল্পের অন্তর্গত কর্মসূচিগুলি যেমন-কন্সট্রাকশনের অগ্রগতি এবং মেশিনারি ইকুইপমেন্ট এর ব্যবস্থা দ্রুত করার উপরও গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য সচিব। এছাড়াও আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে দীর্ঘকালের পার্কিং ব্যবস্থার সমস্যার নিরসনের লক্ষ্যে মেডিসিন ব্লকের পেছনে পিপিপি মডেলে মাল্টি লেভেল কার পার্কিং এবং রিং রোড স্থাপনের সিদ্ধান্ত এই সভায় গৃহীত হয়। এছাড়াও আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভায় জনস্বার্থে এবং হাসপাতালে সামগ্রিক উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Releated Posts

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top