News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন
Image

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের তত্ত্বাবধানে ভিডিও-অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারির মাধ্যমে খাদ্যনালীতে অস্ত্রোপচারের সুবিধা পেয়ে যন্ত্রণা থেকে মুক্তি পেলেন রোগী। ক্যান্সারের চিকিৎসায় উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টার। এখানে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ সাফল্যের সাথে ক্যান্সার রোগের চিকিৎসার পাশাপাশি নিয়মিত জটিল অস্ত্রোপচারও করছেন। এখানে শুধুমাত্র রাজ্যেরই নয় উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য সহ পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও বহু ক্যান্সার রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন। প্রতিদিনই এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন নানা জটিল ক্যান্সার সমস্যায় আক্রান্ত রোগীরা। বর্তমানে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকরা জটিল থেকে জটিলতর ক্যান্সার রোগের চিকিৎসা প্রদান করছেন এবং সাফল্যের সাথে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করছেন।

সম্প্রতি রাজধানীর রামনগর এলাকার (৩৫) বৎসর বয়সী ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরিষেবা প্রদান করে সুস্থ করে তুলেছেন। মহিলার খাদ্যনালীতে বিগত চার মাস যাবৎ নানা জটিল সমস্যায় ভুগছিলেন। তিনি কোনও খাবার খেতে পারতেন না, প্রতিনিয়ত খাদ্যনালিতে প্রচন্ড ব্যথা হতো। মহিলা গত ২ জুলাই ক্যান্সার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য আসেন, তখন বহির্বিভাগের চিকিৎসকরা মহিলার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকদের কাছে প্রেরণ করেন। সার্জারি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মহিলার প্রয়োজনীয় স্ক্রিনিং করেন। আর এই স্ক্রিনিং এবং পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকগণ মহিলার খাদ্যনালীতে ক্যান্সারের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। যা, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব বলে জানান চিকিৎসকগণ। তখন ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ ক্যান্সার সার্জনগণ মহিলার খাদ্যনালীতে অস্ত্রোপচারের কথা জানান। ক্যান্সার সার্জনগণ মহিলার এই অস্ত্রোপচারটি এসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি বা ভিডিও-অ্যাসিস্টেড থোরাসিক সার্জারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেন। খাদ্যনালির এই অস্ত্রোপচার পরিষেবা সরকারিভাবে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারেই চালু আছে।

এরপর মহিলাকে গত ২৭ জুলাই সার্জারি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করানো হয় এবং গত ২৯ জুলাই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাফল্যের সাথে মহিলার ভিডিও এসিস্টেড থোরাসিওস্কোপিক মাধ্যমে খাদ্যনালিতে অস্ত্রোপচার করেন। উল্লেখ্য, এসিস্টেড থোরাকোস্কোপিক খাদ্যনালী সার্জারি বা ভিডিও-অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি (ভিএটিএস) হল একটি আধুনিক ও কম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচার, যার মাধ্যমে খাদ্যনালীর সম্পূর্ণ বা আংশিক অংশ কেটে বাদ দেওয়া হয় বা সঠিক করা হয়। এই পদ্ধতিতে বুকে বড় ধরনের কোনো কাটা-ছেঁড়া ছাড়াই ছোট ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও সরু যন্ত্র ঢুকিয়ে অস্ত্রোপচার করা হয়। তাছাড়া ওপেন পদ্ধতিতে এই অস্ত্রোপচারে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগতো, যেখানে আধুনিক ভিএটিএস মাধ্যমে এই অস্ত্রোপচারে সময় লাগে মাত্র ২ থেকে ৩ ঘন্টা মাত্র। এই উক্ত সফল অস্ত্রোপচারের পর মহিলাকে দু’দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। এরপর মহিলা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের হাতে উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করে মহিলার পরিবার-পরিজনেরা সার্জনসহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top