News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে আইপিএফটি নেতার ওপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ
Image

বিশ্রামগঞ্জে আইপিএফটি নেতার ওপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ , ৭ আগস্ট: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন লাটিয়াছড়া এডিসি ভিলেজ এলাকায় আইপিএফটির সহযোগী সংগঠন এটিসা -র উপদেষ্টা অমিত দেববর্মা-র ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সংঘটিত এই ঘটনায় আহত অমিত দেববর্মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পাড়ার একটি দোকানে বকেয়া টাকা পরিশোধ করতে গেলে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী অমিত দেববর্মার ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় তাঁর চোখের উপরের অংশে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অমিত দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার পরামর্শ দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top