News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested : কর্ণাটকের ওল্ড হুবলি থানায় পাথর-হামলা; আহত ৪ পুলিশ কর্মী, ধৃত কমপক্ষে ৪০
Image

Arrested : কর্ণাটকের ওল্ড হুবলি থানায় পাথর-হামলা; আহত ৪ পুলিশ কর্মী, ধৃত কমপক্ষে ৪০

হুবলি, ১৭ এপ্রিল (হি.স.): কর্ণাটকে এবার আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। শনিবার রাতে হুবলি জেলার ওল্ড হুবলি থানায় পাথর নিক্ষেপ করে একদল উন্মত্ত জনতা। পাথর হামলায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী, তাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর রয়েছেন। ঘটনার পর থেকেই সমগ্র শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক যুবককে গ্রেফতার করা নিয়ে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। হুব্বালি-ধারওয়াড় পুলিশ কমিশনার লাভু রাম জনিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার দায়ে শনিবার রাতে ওল্ড থানায় একজনের নামে মামলা দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে একদল উন্মত্ত জনতা থানার বাইরে জড়ো হয়। পুলিশ কমিশনার জানিয়েছেন, উন্মত্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পুলিশ অফিসারদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এই হিংসাত্মক ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top