News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested : জাহাঙ্গিরপুরী হিংসায় ধৃত ১৪, হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন পুলিশ কর্মী-সহ ৯
Image

Arrested : জাহাঙ্গিরপুরী হিংসায় ধৃত ১৪, হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন পুলিশ কর্মী-সহ ৯

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসাত্মক ঘটনায় মোট ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। হিংসাত্মক ঘটনায় আহত হয়েছেন মোট ৯ জন, তাঁদের মধ্যে ৮ জন পুলিশ কর্মী ও একজন সাধারণ নাগরিক। প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন একজন সাব-ইন্সপেক্টর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির ডিসিপি উষা রঙ্গনানি জানিয়েছেন, জাহাঙ্গিরপুরীতে হিংসাত্মক ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন ৮ জন পুলিশ কর্মী-সহ ৯ জন।

শনিবার দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এফআইআর-এ ইন্সপেক্টর রাজীব রঞ্জন জানিয়েছেন, ধর্মীয় শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মীরা দুই গোষ্ঠীকে সরিয়ে দিলেও কিছুক্ষণ পর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে পাথর নিক্ষেপ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

Releated Posts

আদালত অবমাননার মামলায় মমতা ও অভিষেককে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস): আদালত অবমাননার মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠেন, তা মেনে নেওয়া যায় না’: ভরত তিওয়ারির পরিবারের পাশে চিরাগ পাসওয়ান

বিলাউটি, ৩ জুলাই (আইএএনএস) :ছাত্র ও স্থানীয় সমাজকর্মী ভরত তিওয়ারির পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

রাজস্থানে বাসে অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৬ দগ্ধ যাত্রী, পরিবারের হাতে তুলে দেওয়া হল মৃতদেহ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস-ট্রেলার সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top