News Flash

  • Home
  • খেলা
  • Press Club Football : আগরতলায় আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু আজ থেকে
Image

Press Club Football : আগরতলায় আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। সাংবাদিকদের বিনোদনের জন্য আগরতলা প্রেসক্লাব আন্ত: প্রেস ক্লাব ভিত্তিক সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন  করেছে। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মোট সাতটি প্রেসক্লাব দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সোমবার টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করেছেন  আগরতলা প্রেসকাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ।

উদ্বোধনী খেলায় আগরতলা প্রেসক্লাব গ্রীন দল এবং খোয়াই জেলা প্রেসক্লাব প্রতিদ্বন্দ্বীতা করবে (০৯.৩০টায়)। দ্বিতীয় খেলায় বিলোনিয়া প্রেসক্লাব এবং উদয়পুর প্রেসক্লাব একে অপরের বিরুদ্ধে লড়াই করবে (১০.১৫ মিনিটে)। তৃতীয় খেলায় উত্তর জেলা প্রেসক্লাব এবং বিশালগড় প্রেসক্লাব একে অপরের প্রতিদ্বন্দী (১১.০০টায়)।বাই পেয়েছে আগরতলা প্রেসক্লাব ব্লু দল। প্রথম রাউন্ডের খেলা শেষে দুপুর ১২টা থেকে দুটি সেমিফাইনাল এবং বিকাল চারটায় অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। খেলা হবে দুই অর্ধে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট এবং মাঝে ৫ মিনিটের বিরতি।  চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ অর্থমূল্যে পুরস্কৃত করা হবে।

টুর্নামেন্টের লক্ষ্যে সোমবার আগরতলা প্রেসক্লাবের দু’টি দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে স্পোর্টস কমিটি। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার দুই দলের খেলোয়ারদের হাতে জার্সিও তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ এবং স্পোর্টস কমিটির সদস্য অভিষেক দে ও মেঘধন দেব প্রমুখ উপস্থিত ছিলেন।প্রেসক্লাব ব্লু দল– সন্তোষ গোপ (অধিনায়ক), অনির্বাণ দেব, স্বপন কান্তি দে, সুমিত সিংহ, অনির্বাণ পাল, প্রবীর দাস, প্রণব শীল, ভাস্করজ্যোতি দত্ত, মেঘধন দেব, অভিষেক দে (ম্যানেজার)।

প্রেসক্লাব গ্রীন দল– শান্তনু বণিক (অধিনায়ক), বিশ্বজিৎ দে, প্রশান্ত দেব রায়, প্রশান্ত দে, অভিষেক দেববর্মা, মিল্টন ধর, প্রবীর দেববর্মা, কৃশানু দেববর্মা, জাকির হোসেন, সুপ্রভাত দেবনাথ (ম্যানেজার)। আগরতলা প্রেসক্লাবের সকল সদস্যদের এই বিনোদন মূলক ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার লক্ষ্যে  উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য কনভেনার দেবব্রত চক্রবর্তী আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top