News Flash

  • Home
  • দেশ
  • TMC : শীতলকুচি কাণ্ডের বর্ষপূর্তিতে জেলাজুড়ে শহিদ দিবস পালন তৃণমূলের
Image

TMC : শীতলকুচি কাণ্ডের বর্ষপূর্তিতে জেলাজুড়ে শহিদ দিবস পালন তৃণমূলের

কোচবিহার, ১০ এপ্রিল (হি. স.) : শীতলকুচি কাণ্ডের বর্ষপূর্তিতে নিহত গ্রামবাসীদের স্মরণে কোচবিহার জেলা জুড়ে শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় নিহতদের শ্রদ্ধা জানানোর পাশাপশি তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন। একইসঙ্গে এদিন পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রথম ভোটার আনন্দ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করেন তৃণমূল জেলা সভাপতি।

২০২১ এ বিধানসভা নির্বাচনে ১০ এপ্রিল ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জন গ্রামবাসীর। সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মনিরুজ্জামান মিঞা, হামিউল হক, হামিদুল মিঞা ও নুর আলম মিঞাদের মৃত্যু হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারদের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই সিআইডি সেই ঘটনার তদন্ত করছে। ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে।

সেই ঘটনার বর্ষপূর্তিতে কোচবিহার জেলা জুড়ে শহীদ দিবস পালন করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলাজুড়ে শহীদ দিবস পালনের পাশাপাশি শীতলকুচির আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে এদিন শহিদ দিবস পালন করে শহিদ স্মৃতিরক্ষা কমিটি। এই স্কুলের মাঠে চার জনের মৃত্যু হয়েছিল। তাই সেই স্কুলের মাঠেই তৈরি হয়েছে একটি শহিদ বেদি। এই মঞ্চ থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে। কেন্দ্রীয় সরকার কোনওরকম সাহায্য করেনি বলেই অভিযোগ মৃতদের পরিবারের। এদিন নিহত হামিদুলের স্ত্রী আসিমা বিবি বলেন, ‘আমি দোষীদের শাস্তি চাই।’ মণিরুজ্জামানের বাবা আমজাদ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী এত বড় ক্ষতি করল কিন্তু কোনও ক্ষতিপূরণ দিল না। কেন্দ্র সাহায্য করেনি। রাজ্য যতটুকু দেওয়ার দিয়েছে। আমরা চাই দোষীদের শাস্তি হোক।’

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top