News Flash

Image

President : রাম নবমীতে রাষ্ট্রপতির শুভেচ্ছা

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স.) : রাম নবমীর শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তিনি টুইটারে লিখেছেন, “সকল দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা। মর্যাদাসম্পন্ন পুরুষোত্তম শ্রী রামের জীবন, তাঁর বিবেক এবং উচ্চ আদর্শ সমগ্র মানবতার জন্য নির্দেশনা ও অনুপ্রেরণার উৎস। আসুন আমরা সবাই আমাদের জীবনে ভগবান রামের আদর্শকে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার করি।“

প্রসঙ্গত, রবিবার চৈত্র নবরাত্রির নবমীর দিন রামনবমীর পুণ্যতিথি উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে আনন্দ উৎসব। মহাকাব্য রামায়ণ অনুযায়ী, বর্তমান উত্তরপ্রদেশের এই অযোধ্যা নগরীতেই এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম, তাই এই দিনটিকে খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন সকলে। প্রশাসনিক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে রাম জন্মভূমি অযোধ্যা প্রায় ৩০ লাখেরও বেশি ভক্তে পরিপূর্ণ হয়েছে। মূলত করোনা কাটিয়ে দুই বছর পর আবার এত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল রাম নবমী।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top