News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP Dilip Ghosh : তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না, দাবি দিলীপ ঘোষের
Image

BJP Dilip Ghosh : তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না, দাবি দিলীপ ঘোষের

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : রামনবমীকে কেন্দ্র করে ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার অন্ডালে আসানসোল লোকসভা উপনির্বাচনে শেষদিনের প্রচারে দলের তরফ থেকে অন্ডালে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়। সেই র‍্যালিতেই যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না। যারা খুনখারাবির কাজ করে তারা রামের নাম নেয় কি করে? ভারতীয় জনতা পার্টি রামভক্ত পার্টি। রামনবমী আমাদের বড় উৎসব। সমাজের সবার সঙ্গে আমরাও সম্মিলিত হয়েছি এই উৎসবে। এদিন অন্ডালের ওয়ার্কশপ কলোনি থেকে রামনবমী উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয়। সেখানে ছিলেন দিলীপ ঘোষ সহ দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।

করোনা পরিস্থিতিতে গত দুবছর রাজ্যে জাঁকজমক করে রামনবমী পালন করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। এ বার তাই রাজ্যের বিভিন্ন জায়গায় বড় আকারে রামনবমী পালন ও শোভাযাত্রায় উদ্যোগী হয়েছে তারা। অনেক আগে থেকেই জেলায় জেলায় প্রস্তুতির নির্দেশ পাঠানো হয়। রাজ্যের প্রতিটি ব্লকেই কোনও না কোনও কর্মসূচি রয়েছে এদিন।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top