News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI : ঝালদা খুনে ধৃতদের হেফাজতে নিতে আদালতে সিবিআই
Image

CBI : ঝালদা খুনে ধৃতদের হেফাজতে নিতে আদালতে সিবিআই

ঝালদা, ১০ এপ্রিল (হি.স.) : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে তদন্তে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে সিবিআই। সেই লক্ষ্যে রবিবার সকালেই আদালতে আসেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবী। প্রথমেই তাঁরা সদর কোর্টের জিআরও অফিসে চলে আসেন। সেখানে তাঁরা ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জমা করেন। বিচারক এজলাসে উঠলেই সিবিআইয়ের আইনজীবী ধৃতদের হেফাজতে নেওয়ার সওয়াল করবেন।

অন্যদিকে, এই খুনের ঘটনার আগে ঝালদা থানার তৎকালীন আইসি সঞ্জীব ঘোষের তিনটি ফোন কল ডিটেলস নেয় সিবিআই। সেই সঙ্গে পুলিসের টহলদারি ভ্যানে থাকা মহিলা সাব-ইন্সপেক্টর অনিমা অধিকারী, কর্তব্যরত ২ কনস্টেবল, স্পেশাল হোমগার্ড, এনভিএফ ও গাড়ির চালক তথা সিভিক ভলান্টিয়ার নরেনচন্দ্র গড়াইয়ের কল ডিটেলস নেওয়া হয়েছে। আইসির সঙ্গে তাঁদের কল ডিটেলস মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ঝালদা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে বেসক্যাম্পে ডেকে পাঠানো হয়েছিল ব্যাঙ্কের বেশ কিছু লেনদেনের তথ্য সম্পর্কে জানতে চাওয়ার বিষয়ে।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয়

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top