News Flash

  • Home
  • দিনের খবর
  • Dharminder Singh: আততায়ীর গুলিতে নিহত পঞ্জাবের পাতিয়ালায় কাবাডি খেলোয়াড় ধর্মেন্দর সিং
Image

Dharminder Singh: আততায়ীর গুলিতে নিহত পঞ্জাবের পাতিয়ালায় কাবাডি খেলোয়াড় ধর্মেন্দর সিং

পাতিয়ালা(পঞ্জাব), ৬ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার রাতে পঞ্জাবের পাতিয়ালায় একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি সংঘর্ষে কাবাডি খেলোয়াড় ধর্মেন্দর সিংকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণে সিংকে গুলি করা হয়েছে বলে অভিযোগ।

পাতিয়ালার পুলিশ সুপার হরপাল সিং জানিয়েছেন, “আমরা এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছি এবং অভিযুক্তকে খুঁজছি। মৃত এবং অভিযুক্ত দুজনেই পাতিয়ালা জেলার দৌন কালান গ্রামের বাসিন্দা ৷”
নিহত ধর্মেন্দর সিংয়ের ভাই বলেন, আমার দাদা একজন কাবাডি খেলোয়াড় ছিলেন এবং কাবাডি ম্যাচের আয়োজনও করতেন। এর আগে এবছরের ১৪ মার্চ জলন্ধরে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়াকে গুলি করে হত্যা করা হয়েছিল।

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top