News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Thief : গুয়াহাটির আবাসনে ফের ডাকাতি, ভর দুপুরে লুট নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার
Image

Thief : গুয়াহাটির আবাসনে ফের ডাকাতি, ভর দুপুরে লুট নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মহানগরের ব্যস্ততম এলাকার একটি আবাসনে ফের ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। চার সদস্যের ডাকাতের দল লুটে নিয়েছে নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার। ঘটনা সংগঠিত হয়েছে আজ সোমবার বেলা প্রায় ১২.৩০টা নাগাদ পল্টনবাজার থানাধীন ছেত্রীবাড়ি এলাকায়। এ ঘটনায় গৌতম সাজে নামের আবাসিক নিঃস্ব হয়ে গেছেন।


আজ ভর দুপুরে কিরণশ্ৰী রেসিডেন্সি নামের এক আবাসনে প্ৰবেশ করে চার দুৰ্বৃত্তের দল। আবাসনের চার তলে গৌতম সাজে, সঞ্জু সাজে এবং বিমলা সাজের ঘরে ঢুকে ডাকাতের দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। ঘরে সে–সময় কোনও পুরুষ ছিলেন না। একটি সন্তানকে নিয়ে ছিলেন দুই মহিলা। এই সুযোগে দুর্বত্তের দল তাঁদের ঘরে ঢুকে নগদ প্রায় ১৫ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়।
কাঁদতে কাঁদতে বিমলা দেবী জানান, ডাকাতের দলটি ঘরে ঢুকে আলমিরা ও অন্য জায়গা থেকে নগদ টাকা লুট করে নিয়েছে। আলমিরা এবং তাঁদের গলা, হাত ও কান থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে তারা।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পল্টনবাজার থানার পুলিশ। তাঁরা প্রাথমিক তদন্ত করার পাশাপাশি আবাসনের বেসরকারি নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top