News Flash

  • Home
  • দিনের খবর
  • AAP : আম আদমি পার্টিতে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার
Image

AAP : আম আদমি পার্টিতে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : সোমবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে আপ-এ যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন লোকসভা সাংসদ অশোক তানওয়ার। দিল্লিতে আম আদমি পার্টির (আপ) দফতরে যোগদান করেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির নেতা মণীষ শিশোদিয়া। তিনিও তাঁকে দলের বরণ করে নেন।


প্রসঙ্গত, তানওয়ার ২০২১ সালের নভেম্বরে তৃণমূল কংগ্রেসে (টিএমসি) যোগ দিয়েছিলেন। এরআগে তানওয়ার ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিজের দল ‘আপনা ভারত মোর্চা’ চালু করেছিলেন।ভারতীয় জাতীয় যুব কংগ্রেসের দায়িত্বে থাকাকালীন তিনি একসময় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে পরিচিত। হরিয়ানা বিধানসভা নির্বাচনে তানওয়ার দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টিকে (জেজেপি) সমর্থন দিয়েছিলেন এবং কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করেছিলেন। ২০০৯ সালে তিনি কংগ্রেস প্রার্থী হিসাবে হরিয়ানার সিরসা থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। যদিও তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেরেছিলেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top