News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath: ‘স্কুল চলো অভিযান’-এর সূচনা, যোগী বললেন অতিমারিতে সর্বাধিক প্রভাবিত হয়েছে স্কুল শিক্ষা
Image

Yogi Adityanath: ‘স্কুল চলো অভিযান’-এর সূচনা, যোগী বললেন অতিমারিতে সর্বাধিক প্রভাবিত হয়েছে স্কুল শিক্ষা

শ্রাবস্তী, ৪ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের শ্রাবস্তী থেকে ‘স্কুল চলো অভিযান’-এর সূচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “অতিমারী সকলের জীবনকে প্রভাবিত করেছে। তবে, সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে স্কুল শিক্ষা।” এদিন খুদে পড়ুয়াদের নিজের হাতে খাবারও পরিবেশন করেছেন যোগী আদিত্যনাথ।” ‘স্কুল চলো অভিযান’-এর সূচনা করার যোগী আদিত্যনাথ বলেছেন, “ভারতের চেয়েও ভালো স্বাস্থ্য পরিকাঠামো থাকা সত্ত্বেও, কিছু দেশ কোভিডে বিপুল সংখ্যক মৃত্যু রুখতে পারেনি। কিন্তু, ভারত সফল হয়েছে। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের নিয়ে আমরা সবথেকে বেশি চিন্তিত। যোগী আদিত্যনাথ বলেছেন, “সমাজের প্রতিটি শ্রেণী আবারও প্রমাণ করেছে যে, যখন সরকারের প্রতি মানুষের আস্থা থাকে ও একসঙ্গে সঙ্কটের লড়াই করে তখন দেশ ফলপ্রসূ ফলাফল দেয়। ভারতের কোভিড ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে।”

যোগীর কথায়, “বিগত ২ বছর ধরে শতাব্দীর সবচেয়ে বড় সঙ্কট, করোনার সঙ্গে লড়াই করে কাটিয়েছি আমরা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জীবন বাঁচানোর জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছিল। প্রতিটি ব্যক্তির জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ-বিনামূল্যে পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে টিকার ব্যবস্থা করা হয়েছিল।” যোগী আদিত্যনাথ বলেছেন, “অতিমারী সকলের জীবনকে প্রভাবিত করেছে। তবে, সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে স্কুল শিক্ষা। তা সত্ত্বেও, যখন সমাজ উঠে দাঁড়ায় এবং নেতৃত্বের সঙ্গে এই যুদ্ধে লড়াই করে, তখন আমরা ফলাফল দেখতে পাই। আমরা ২ বছর পর আবারও ‘স্কুল চলো অভিযান’-এর সঙ্গে যুক্ত হচ্ছি।”

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top