News Flash

  • Home
  • দিনের খবর
  • CPIM : ”স্বাস্থ্যসাথীর কার্ডটা তাবিজ করে লোক রেখে দিচ্ছে, কাজে লাগছে না”: সুজন
Image

CPIM : ”স্বাস্থ্যসাথীর কার্ডটা তাবিজ করে লোক রেখে দিচ্ছে, কাজে লাগছে না”: সুজন

কলকাতা,৩ এপ্রিল (হি. স.): উতপ্ত দুর্গাপুর । ১৪ ঘণ্টা ধরে ৫ হাসপাতাল ঘুরেও চিকিৎসা পেলো না রোগী । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগিয়ে ”স্বাস্থ্যসাথীর কার্ডটা তাবিজ করে লোক রেখে দিচ্ছে, কাজে লাগছে না” মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী আরও বলেন, ”স্বাস্থ্যসাথীর কার্ডটা তাবিজ করে লোক রেখে দিচ্ছে, কাজে লাগছে না” ।

প্রসঙ্গত,সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, অথচ ১৪ ঘণ্টা ধরে পাঁচটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। মৃতদেহ নিয়ে পথ অবরোধ ।

গতকাল দুপুর একটা নাগাদ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হন ৬০ বছরের নির্মল মণ্ডল । অভিযোগ, এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমানের অনাময়, কাঁকসার গৌরীদেবী হাসপাতাল ও দুর্গাপুরের সনকা হাসপাতাল ঘুরেও সঙ্কটজনক ওই ব্যক্তিকে ভর্তি করা যায়নি । রাত তিনটে নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির ।

Releated Posts

মাদক পাচার রোধে সহযোগিতা জোরদারে ‘গুয়াহাটি ঘোষণা’ গ্রহণ ব্রিকসের, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অবৈধ মাদক পাচার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করতে মঙ্গলবার ‘গুয়াহাটি…

ByBySandeep Biswas Jul 7, 2026

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top