News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঢালাও নিয়োগ, বর্তমান সরকারের সময়ে প্রায় সাড়ে ১১ হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

ঢালাও নিয়োগ, বর্তমান সরকারের সময়ে প্রায় সাড়ে ১১ হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : বিজেপি-আইপিএফটি জোট সরকারের ঢালাও নিয়োগ হয়েছে। বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে ১১ হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে। রাজ্য সচিবালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্য অর্থ দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। 

তিনি জানান, ওই সমস্ত চাকুরিতে বিভিন্ন দপ্তর মিলিয়ে নিয়মিত বেতনক্রমে চাকরি পেয়েছেন ৪ হাজার ৫৮৬ জন। এ-বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন দপ্তরগুলির মধ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে পেয়েছেন ১১২ জন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে ৫৪, সমবায় দপ্তরে ৮, শিক্ষা দপ্তরে ২৯৩০, নির্বাচন দপ্তরে ৪, অর্থ দপ্তরে ৮, মৎস্য দপ্তরে ১৮, খাদ্য ও জনসংভরণ দপ্তরে ১৩, বন দপ্তরে ১৪, সাধারণ প্রশাসনে ৯৬, গভর্নর সেক্রেটারিয়েটে ১ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৩৬৩, স্বরাষ্ট্র দপ্তরে ২২৫, শিল্প ও বাণিজ্য দপ্তরে ৫০, তথ্য ও সংস্কৃতি দপ্তরে ২১, শ্রম দপ্তরে ১২, আইন দপ্তরে ৭৯, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরে ৬, পূর্ত দপ্তরে ১৩০, রাজস্ব দপ্তরে ৩১৭, গ্রামোন্নয়ন দপ্তরে ৭০, বিজ্ঞান ও প্রযুক্তি ২, পরিবহণ দপ্তরে ১, জনজাতি কল্যাণ দপ্তরে ২৬, সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ৮, অন্যান্য পশ্চাদপদ কল্যাণ ১ জন এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরে ১৭ জন। সাথে তিনি যোগ করেন, টিএসআর ১,৩০০ জন এবং এসপিও ১,৩০০ জন নিয়োগ করা হয়েছে । চুক্তির ভিত্তিতে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন ২,১৫০ জন এবং আউটসোর্সিং-এর মাধ্যমে নেওয়া হয়েছে ২,১৫৮ জন। 

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top