নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোটে যোগ দিয়েছে নেপাল। শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার উপস্থিতিতে ভারত ও নেপালের মধ্যে নথিপত্র এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবং বিনিময় হয়েছে। নেপাল এদিনই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোটে যোগ দিয়েছে।
আন্তর্জাতিক সৌর জোটে নেপালের অংশগ্রহণে খুশি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমি খুবই খুশি যে নেপাল আন্তর্জাতিক সৌর জোটের সদস্য হয়েছে। এর ফলে আমাদের অঞ্চলে টেকসই, সাশ্রয়ী এবং পরিচ্ছন্ন এনার্জি উৎসাহ পাবে।

