News Flash

Image

Accident : বাইক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক

তেলিয়ামুড়া, ৩১ মার্চ : দ্রুত গতিতে বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক৷ আহত যুবকের নাম বিক্রম নম:৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে৷ 


সংবাদে জানা গেছে, বিক্রম নম: তেলিয়ামুড়া বাজার থেকে নিজের বাইকে করে নয়নপুরস্থিত নিজ বাড়িতে যাচ্ছিল৷ তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের নেতাজি নগর এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে পড়ে যায়৷ পথচারীরা এই দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকলকর্মীরা বিক্রম নম:কে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতাল৷ 


এদিকে, তেলিয়ামুড়াতে প্রতিনিয়তই যান দুর্ঘটনা ঘটে থাকলেও ট্রাফিক তরফ থেকে যান দুর্ঘটনা এড়াতে নেই কোন ব্যবস্থাপনা৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top